বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের ভক্তের ইচ্ছেপুরণে হাসপাতালে দেখা করতে যাচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ভক্তকুলে সালমানের একটি বিষয়ে ব্যাপক সুনাম আছে,  তাহলো ভক্তদের প্রতি ভালবাসা, গরীব-অনাথের সাহায্য-সহানুভূতিতে নিজেকে খান হিসেবে প্রমাণ করা। এই সালমান খান আবারো আলোচনায় আসছেন নতুন খবরে। তা হলো ভক্তের ইচ্ছে পূরণে যাচ্ছেন তার সঙ্গে দেখা করতে।
আর এই দেখা করতে যেতে চাওয়া মানুষটিকেও সবাই চিনেন।  চিকিৎসার প্রয়োজনে মুম্বাইয়ের সাইফী হাসপাতালে অবস্থান করা বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আবদুলাতি। ৫০০ কেজি ওজনে এই নারী সালমানের ব্যাপক ভক্ত। সেকথা তিনি প্রকাশ করেছেন।
ইমান যে চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন তার নাম মোফাজ্জল লাখদাওয়ালা। এই চিকিৎসক আবার সালমানের পরিবারের ব্যক্তিগত চিকিৎসক। তার মাধ্যমেই সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন ইমান।
এ বিষয়ে সালমানের বাবা সেলিম খান বলেন, ‘আমরা তার ইচ্ছের খবরটি শুনেছি। সালমান অবশ্যই তার সঙ্গে দেখা করবে। এ ধরনের রোগীদের ইচ্ছে পূরণের জন্য অভিনেতারা প্রয়োজনে যে কোনো জায়গায় যাবে।’
তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো দেয়া হয়নি। চিঠি পাওয়া মাত্রই সালমান তার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তার বাবা।
উল্লেখ্য, এরআগে আবদুল বাসিত নামের এক পাকিস্তানি ভক্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালমান। ২০১৫ সালে লিভার ট্রান্স প্ল্যান্ট করতে মুম্বাই গিয়েছিলেন ঐ পাক নাগরিক। মিড-ডে, জি নিউজ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি