শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পিলখানা হত্যাকান্ডে শ্বেতপত্র প্রকাশ করা হোক : মাহবুবুর রহমান


পিলখানা হত্যাকান্ডে শ্বেতপত্র প্রকাশ করা হোক : মাহবুবুর রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অবিলম্বে পিলখানা হত্যাকান্ডে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, নেপথ্যের নায়ক কারা, অর্থায়নকারী কারা ছিলÑ তা প্রকাশ করা হোক। জাতি আজ জানতে চায়, নিহতদের স্বজন হিসেবে আমি এ দাবি জানাচ্ছি।

শনিবার সকালে পিলখানা হত্যাকা-ের ৮ বছর উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, বলতে কষ্ট হচ্ছে, পিলখানা হত্যাকা-ের ৮ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ শেষ হয় নি। এতদিনেও এ ঘটনার নেপথ্যের নায়ক কারা, কাদের অর্থায়নে বিডিয়ার জওয়ানরা বিপথগামী হয়েছিল তা প্রকাশ করা হয় নি। জাতি এসব জানতে চায়। সরকারের উচিৎ অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করা।

তিনি বলেন, পিলখানা হত্যাকা- শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য ও বর্বর ঘটনা। ওই ঘটনায় সেনাবাহিনীর ৫৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আমরা মর্মাহত, দুঃখ ও শোক প্রকাশ করছি। পাশাপাশি এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির অবজারভেশন ছিল অধিকতরও তদন্ত করা, ঘটনার সাথে নেপথ্যের নায়ক ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা ও নেপথ্যের কারণ খতিয়ে দেখা। সরকার এর কোনোটিই এখনো করে নি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করবে। কিন্তু বিষয় সেটি নয়, সরকার কেন করছে না? গুরুত্ব বুঝে তো সরকারের এখনই শ্বেতপত্র প্রকাশ করা উচিৎ!

এসময় উপস্থিত ছিলেন, লে. কর্নেল রুহুল আমিন, কর্নেল ইসহাক মিয়া, কর্নেল আব্দুল লতিফ, মেজর মিজান, মেজর সারওয়ার ও শায়রুল কবির প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি