শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে ২৬ কেজি গাজাঁসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৭


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে অটোরিক্সা ভর্তি ২৬ কেজি গাজাঁসহ ইব্রাহিম মিয়া (২৪) নামে একজনকে আটক করেছে চকবাজার ফাঁড়ি পুলিশ।
শনিবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে সদরের জগ্নাথপুর ইউনিয়নের রাজমঙ্গলপুর এলাকা থেকে উপ-পরিদর্শক সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া ইব্রাহিম মিয়া কুমিল্লা সদরের জগ্নাথপুর ইউনিয়নের আবুল হাসনাতের ছেলে।
চকবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, আটক হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি