পূর্বাশা ডেস্ক: ‘অন্যরা ভাগ্যবান, আমার কপাল খারাপ’এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। চলতি মাসেই শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় আসরে শততম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এই সফরে দলের সাথে যেতে পারছেন না ইমরুল কায়েস। গত দুই বছরে বাংলাদেশের দলের সাদা জার্সিতে সেরা পারফর্মার হবার পরেও ইনজুরির কারণেই শ্রীলঙ্কা সফরের দলে নেই তিনি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে তিনি বলেন, “আসলে শততম টেস্ট এটা নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই্। জাতীয় দলে প্রত্যেকটা টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য। সবাই চেষ্টা করে ভালো






















































