শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘনিষ্ঠতার ছবি ফেসবুকে, তরুণীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

যশোরের মনিরামপুরে ইতি মল্লিক নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। ইতি স্থানীয় মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের স্বপন মল্লিকের মেয়ে ইতি মল্লিক পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়ির ঘরের আড়ায় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রতিবেশীরা জানান, খুলনার দৌলতপুর এলাকার এক বখাটের সঙ্গে ইতির প্রেমের সম্পর্কের একপর্যায়ে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই ঘনিষ্ঠতার ছবি ফেসবুকে পোস্ট করে ওই বখাটে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সঙ্গে ইতির কলহ হয়। আর এ কারণে ইতি আত্মহননের পথ বেছে নেয়। মনিরামপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই ছাত্রী আত্মহনন করেছে বলে প্রাথমিকভাবে তদন্তে প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে মনিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি