শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫২ বছরে পা রাখলেন আমির খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭


বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা আমির খানের ৫২তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ১৪ মার্চ মুম্বাইতে জন্মগ্রহণ করেন অভিনয় দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় আলো ছড়ানো এ তারকা।

দীর্ঘ ক্যারিয়ারে আমির নিজেকে অভিনেতা হিসেবে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন। তাকে বলিউডের সর্বকালের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে ধরা হয়। বিশেষ করে ২০০০ সালের পরের সময় থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে ও রূপে আমিরকে আবিষ্কার করতে পেরেছেন দর্শক। আমির মানেই হলো দর্শকপ্রিয়তা ও বক্স অফিসে ধুন্দুমার অবস্থা।

সর্বশেষ আমিরের ‘দঙ্গল’ ছবিটি বলিউডের ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে ফেলে। এদিকে আমিরকে এরইমধ্যে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে অনেক তারকাই ৫২ বছর বয়সের ক্লাবে স্বাগতম জানিয়েছেন।

ভক্ত-অনুরাগী-দর্শকদের শুভেচ্ছার বন্যায় জন্মদিনের সপ্তাহখানেক আগে থেকেই ভাসছেন আমির। তবে বরাবরের মতো এবারও জন্মদিন নিয়ে আমিরের কোনো বিশেষ ভাবনা নেই। জন্মদিনের যা যা পরিকল্পনা সব করেছেন তার স্ত্রী কিরণ রাও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি