মোঃ বেলাল হোসাইন ॥
চৌদ্দগ্রামে পেট্রোল বোমা মামলা ও সারাদেশে বেশ কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে চার্জশীট প্রদানের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি।
শনিবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী। প্রতিবাদ সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরন, যুগ্ন সাধারণ সম্পাদক অহিদ উল্লাহ ভূঁইয়া, প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, অর্থ সম্পাদক একেএম শাহ আলম, কেন্দ্রীয় ওলামা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ মজুমদার, আবুল কালাম জালাল, আবদুল কাদের বাবলু প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে তাহের পলাশী ও হিরণ মোল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে।

















































