স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সামছ উদ্দিন ইলিয়াস এর নের্তৃত্বে এ এস আই গিয়াস উদ্দিন, এ এস আই মুকবল ও এ এস আই মোস্তাফিজ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ তেতাভূমি অনন্তপুর বাদশা মেম্বারের বাড়ি সংলগ্ন হরিমঙ্গল টু ব্রাহ্মণপাড়া উপজেলা সদর সড়কের উপর থেকে ইকবাল হোসেন (২৫) ও সুজন মিয়া (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাজাসহ গ্রেফতার করে। গ্রেফতার কৃত ইকবাল হোসেন উপজেলা শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি আনন্দপুর গ্রামের মৃত শাহনেয়াজের ছেলে এবং গ্রেফতার কৃত সুজন মিয়া উপজেলা দুলালপুর গ্রামের মজিব মাস্টারের বাড়ির মৃত নান্নু মিয়ার ছেলে। এব্যপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।


















































