
পূর্বাশা ডেস্ক:
অপর্ণা সেন, শাবানা আজমি ও লিলেট দুবে— এই তিনটি নামই একটি ছবির জন্য বিশেষত্ব। ‘সোনাটা’র বেলায় তাই ঘটেছে। ট্রেলারেই বাজিমাত করলো ছবিটি।
অবিবাহিতা ও মধ্যবয়স্কা নারীদের জীবন-যাপনের চিত্র উঠে এসেছে ছবিটিতে। ‘সোনাটা’ মেয়েদের গল্প। তবে ছেলে-মেয়ে সবাই সমান আগ্রহ নিয়ে দেখতে পারবেন। সম্প্রতি ইংরেজি এ ছবির ট্রেলার সারা ফেলেছে দুই বাংলায়। ছবিটির জন্য নির্মাতার অনুরোধে শাবানা আজমি গেয়েছেন দুটি রবীন্দ্রসংগীত।
মারাঠি সাহিত্যিক মহেশ এলকুঞ্চওয়ারের নাটক ‘সোনাটা’-এর ওপর ভিত্তি করে অপর্ণা সেন তৈরি করেছেন ছবিটি। গল্পে অবিবাহিত মধ্যবয়স্ক তিন নারী থাকেন একসঙ্গে। অরুণা শিক্ষিকা, দোলন কাজ করেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ও সুভদ্রা করেন সাংবাদিকতা। ছবির প্রধান এ তিন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা-শাবানা-লিলেট।

























































