
পূর্বাশা স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা।
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় ম্যাচটি শুরু হয়। মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে বাংলাদেশ আর মিলিন্দা শ্রীবর্ধনের অধিনায়কত্বে মাঠে নেমেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে চার তারকা ক্রিকেটার-সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে।
























































