
পূর্বাশা ডেস্ক:
ভক্তদের ভালোবাসার দৌরাত্ম এড়াতে এবার নারী দেহরক্ষী নিয়োগ করলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউড বাদশা নিজেই এ কথাটি জানিয়েছেন। শাহরুখের বক্তব্য, তার শরীরে নারী ফ্যানদের নখের চিহ্নে বড় সমস্যায় পড়ছেন তিনি। আগে স্ত্রী প্রশ্ন করত। এখন মেয়েও বড় হয়েছে। তাই নারী ফ্যানদের হামলা এড়াতে নারী রক্ষী নিয়োগ দিয়েছেন তিনি। এতদিন তাও সামাল দেয়া যেত। ছেলেমেয়েরা ছিল ছোট। সাকসেস, ফ্যান নানা গল্প কথায় ঘরণীকে বললে শুনত। এখন মেয়ে বড় হয়েছে। তার হাজার প্রশ্ন- কিন্তু ঘরের বাইরের এঁরা তো বোঝে না-দূর থেকে দেখছো, হাই, হ্যালো করছো-ঠিক আছে। তাই বলে শরীরে নখের দাগ? এ নিয়ে নিয়মিত বিপদে পড়তে হয় শাহরুখ খানকে। এবার তাই ঠিক করেছেন ঘর বাঁচাতে নারী বডিগার্ড রাখবেন। তাতেও কী সামাল দেয়া যাবে? তবে সময়ই এ প্রশ্নের উত্তর দিবে।

























































