শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিনেত্রীর যৌন নির্যাতনের অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ছোটপর্দায় জনপ্রিয় ‘ভাবি জি ঘর পর হ্যায়’ শোতে অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে বেশ পরিচিত অভিনেত্রী শিল্পা শিন্ডে। তাঁর অভিনীত চরিত্রের না অঙ্গুরি দেবী। এই শো’য়ের প্রযোজক সঞ্জয় কোহালির বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়ালিভ থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী।

শিল্পার অভিযোগ, সঞ্জয় তাঁকে সবসময়ই ‘সেক্সি’ বলে ডাকতেন। বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন। এমনকী সঞ্জয়ের সঙ্গে ঘনিষ্ঠ না হতে চাওয়ার কারণে একাধিকবার তাঁকে শো-থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন প্রযোজক। একবার নাকি শিল্পার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন সঞ্জয়। সেই সময় ওই শো-এর মেকআপ আর্টিস্ট পিঙ্কু পাটওয়া তাঁদের দেখে ফেলেন। ঠিক তার পরের দিনই পিঙ্কুর চাকরি চলে যায় বলে দাবি করেন শিল্পা।

শিল্পার কথায়, ‘আমি এ সপ্তাহে আমার আইনজীবীকে নিয়ে তিন বার থানায় গিয়েছি। অনেক মহিলা আছেন যাঁরা ইন্ডাস্ট্রির এই সমস্যা নিয়ে মুখ খুলতে ভয় পান। কিন্তু আমি মুখ খুললাম।’

গত বছর শো-কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনে শো থেকে বেরিয়ে যান শিল্পা। চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য প্রযোজক তাঁকে আইনি নোটিশ পাঠান। তাঁর অনুপস্থিতির ক্ষতিপূরণ হিসাবে সাড়ে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। সে সময় উল্টে শিল্পা দাবি করেন, প্রোডাকশন হাউজ তাঁকে তাঁর প্রাপ্য ৩২ লক্ষ টাকা দেয়নি।

গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত প্রযোজক সঞ্জয়ের স্ত্রী বিনাইফার। তিনি বলেছেন, ‘শিল্পা আমাদের অনেক আর্থিক ক্ষতি করেছে। টাকার অঙ্কে যা প্রায় কোটির কাছাকাছি। সে কারণে ওর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। ওর সঙ্গে আদালতেই দেখা হবে।’

পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি