শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার মাদক সম্রাট জামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার মোটর সাইকেল বোঝাই ১’শ ৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট জামাল উদ্দিনকে (৩২) আটক করেছে র‌্যাব। সে উপজেলা উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। আটককৃত জামাল চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানার হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লার একটি দল শুয়ারখিল গ্রামে মোটর সাইকেল বোঝাই ১’শ ৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জামালকে গ্রফতার করে। তার গ্রেফতারে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে।

পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি