
পূর্বাশা ডেস্ক:
সুস্থ্য থাকার জন্য শরীরে অন্যতম প্রয়োজনীয় উপাদান ভিটামিন সি। এই ভিটামিন যেমন শরীরে দরকারি মিনারেল শোষণে সাহায্য করে, তেমনই ফ্রি র্যাডিকাল ড্যামেজ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা, দাঁত, মাড়ির সুস্থ রাখার মতো গুরুত্বপূর্ণ কাজও করে ভিটামিন সি। তাই পুরুষদের প্রতি দিন ৯০ মিলিগ্রাম ও মহিলাদের প্রতি দিন ৭৫ মিলিগ্রাম করে ভিটামিন সি খাওয়া উচিত। জেনে নিন কোন কোন খাবারে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। প্রতি দিনের ডায়েটে এর মধ্যে থেকে অন্তত দুটো খাবার রাখার চেষ্টা করুন।
কমলালেবু: একটা বড় কমলালেবুতে থাকে ৮২ মিলিগ্রাম ভিটামিন সি।
লাল ক্যাপসিকাম: আধ কাপ কাঁচা লাল ক্যাপসিকাম কুচি খাওয়া মানে শরীরে ৯৫ মিলিগ্রাম ভিটামিন সি পৌঁছে যাওয়া।
পাতাকপি: ১ কাপ পাতাকপিতে ভিটামিন সি-র পরিমাণ ৮০ মিলিগ্রাম।
কচি বাঁধাকপি: আধ কাপ কচি সিদ্ধ বাঁধাকপিতে থাকে ৪৮ মিলিগ্রাম ভিটামিন সি।
ব্রকোলি: আধ কাপ সিদ্ধ ব্রকোলিতে ভিটামিন সি-র পরিমাণ ৫১ গ্রাম।
স্ট্রবেরি: আধ কাপ স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে ৪২ মিলিগ্রাম।
গ্রেপফ্রুট: আধ কাপ গ্রেপফ্রুটের মধ্যেই থাকে ৪৩ মিলিগ্রাম ভিটামিন সি।
পেয়ারা: ভিটামিন সি-র সবচেয়ে উত্কৃষ্ট উত্স পেয়ারা।
শুধুমাত্র একটা পেয়ারাতেই ভিটামিন সি-র পরিমাণ ১২৫ মিলিগ্রাম।
একটা কিউয়ির মধ্যে থাকে ৬৪ মিলিগ্রাম ভিটামিন সি।
সবুজ ক্যাপসিকাম: মাত্র আধ কার ক্যাপসিকাম কুচিতে রয়েছে ৬০ মিলিগ্রাম ভিটামিন সি।
পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/রুমকী

























































