শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১৭ এপ্রিল


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১৭ এপ্রিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১৭ এপ্রিল শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১৭ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৭ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাগুলো প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে।

এ ছাড়া পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি