
পূর্বাশা ডেস্ক:
খাওয়ার ঠিক পরই পানি পান করা উচিৎ নয় এটা নিশ্চয়ই আপনি জানেন। পানি পান করা ছাড়াও এমন আরো কিছু কাজ আছে যা খাওয়ার পর পর করা এড়িয়ে যাওয়া উচিৎ। আজকের ফিচারে আমরা এমন কিছু কাজের কথাই জানবো যা খাওয়ার পর পরই করা উচিৎ নয়।
১। ধূমপান
খাওয়ার পর পরই ধূমপান করা ১০ টি সিগারেট খাওয়ার মতোই প্রভাব ফেলে শরীরে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, খাওয়ার পর পরই সিগারেট খাওয়া ফুসফুস এবং উদরের ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। খাওয়ার পরই ধূমপান করলে বিপাক প্রক্রিয়া ধীর গতির হয় বলে জানিয়েছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে।
২। চা পান করা
রাতের খাবারের পর চা পান করলে তা আপনার শরীরের আয়রনের শোষণে হস্তক্ষেপ করে। এছাড়াও দেখা গেছে যে, খাওয়ার পরই চা পান করলে শরীরে ক্যাটেচিনের প্রাপ্যতা কমতে থাকে। ক্যাটেচিন চায়ে উপস্থিত একটি যৌগ যা বিভিন্ন শারীরবৃত্তিক কাজে প্রধান ভূমিকা পালন করে।
৩। ফল খাওয়া
খাওয়ার পর পর ফল খেলে বদহজম, বুক জ্বালাপোড়া করা এবং ঢেঁকুর তোলার মত সমস্যাগুলো হয়। এছাড়াও খাওয়ার পর পর অন্য কিছু খাওয়া হলে ওজন বৃদ্ধি পায়। সবজির তুলনায় ফলে ৩ গুণ বেশি ক্যালোরি থাকে।
৪। ঘুমানো
যদি খাওয়ার পর পরই আপনি ঘুমান তাহলে আপনার অস্বস্তি ও পেট ফাঁপার সমস্যা হতে পারে। খাওয়ার পর শুয়ে গেলে হজম প্রক্রিয়ায় বাঁধার সৃষ্টি হয় এবং এসিড রিফ্লাক্স ও হতে পারে।
৫। গোসল করা
ভালোভাবে খাদ্য হজম হওয়ার জন্য পাকস্থলীতে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। খাওয়ার পর পর গোসল করলে রক্ত প্রবাহ পরিবর্তিত হয় হাত ও পায়ের দিকে। এটি হজমের উপর প্রভাব ফেলে বলে জানিয়েছে রিভিউ নরওয়েজিয়ান নামক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে।
পূর্বাশানিউজ/০৫-এপ্রিল,২০১৭/মাহি

























































