শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জায়নামায বিছিয়ে রাখলে কি শয়তান এসে তাতে নামায পড়ে নেয়?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
অনেকের ধারণা, নামায পড়ার পর জায়নামায বিছিয়ে রাখলে শয়তান এসে তাতে নামায পড়ে নেয়। এটি একটি ভুল ধারণা। তবে নামায পড়া হয়ে গেলে জায়নামায বিছিয়ে না রাখাই ভাল। কারণ জায়নামায পরিচ্ছন্ন ও পবিত্র রাখা জরুরি। বিছিয়ে রাখলে তার উপর দিয়ে চলাফেরা হবে। ফলে তা ময়লা হবে। কখনো নাপাকীও লেগে যেতে পারে।

উল্লেখ্য, কিতাব বা কুরআন শরীফের ব্যাপারেও অনেককে এমন ধারণা পোষণ করতে দেখা যায় যে, খুলে রাখলে শয়তান এসে পড়ে নিবে। এ ধারণাও ঠিক নয়। তবে পড়ার পর প্রয়োজন ছাড়া খুলে না রাখাই ভালো।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি