শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নজরুল ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রোববার চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ এনামুল বারী পৌর মেয়রের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জোবদুল হক জানান, সদর উপজেলার চামাগ্রামে ২০১৬ সালে একটি বিস্ফোরক উদ্ধারের মামলায় গত ৫ এপ্রিল চার্জগঠনের দিনে আসামি পৌর মেয়র নজরুল ইসলাম আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এই মামলায় পৌর মেয়র নজরুল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারীর আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

০৯ এপ্রিল ২০১৭, চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি