শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ট্রাকচাপায় দলিল লিখক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

বেলাল হোসাইন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় খোরশেদ আলম (৪২) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটের সময় কুমিল্লা টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোরশেদ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের ফজলুল হকের ছেলে এবং চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি ভেন্ডার আলী আহম্মেদের একমাত্র জামাতা।
জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় বাড়ী থেকে মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ রেজিস্ট্রি অফিসে আসার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে স্থানীয়রা আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীণ অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই মনির হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি