শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারত-বাংলাদেশ চুক্তিতে প্রতিরক্ষাখাতে সর্বোচ্চ জোরদার


ভারত-বাংলাদেশ চুক্তিতে প্রতিরক্ষাখাতে সর্বোচ্চ জোরদার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সাক্ষাতে যে-সকল চুক্তি সাক্ষর ও সমঝোতা করা হয়েছে তার মধ্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষাখাতকেই।

দু’দেশের সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীই প্রতিরক্ষাখাতকে সর্বোচ্চ জোরদার করেন।

ভারতের পররাষ্ট্র দফতর থেকে চুক্তি এবং এমওইউ’র যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথম তিনটি সমঝোতা স্মারকই হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত।

এর প্রথমটি হচ্ছে ‘ডিফেন্স কো-অপারেশন ফ্রেময়ার্ক’ বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো বিষয়ে দুশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। সে অনুযায়ী ভারত ৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। এ অর্থ সামরিক সরঞ্জামাদি ক্রয়ে ব্যবহার করা হবে।

অপর দুটি ভারতের দুটি ডিফেন্স স্টাফ কলেজের সঙ্গে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের। ‘কৌশলগত ও ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে’ ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের তামিলনাডু রাজ্যের ওয়েলিংটনে (নিলগিরি) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক।

প্রতিরক্ষা খাতের এই তিন সমঝোতা স্বারকে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতের প্রতিরক্ষা সচিব সই করেন।

এ ছাড়া দুশের পারস্পরিক সহযোগিতায় সন্ত্রাস দমনে তারা দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘দক্ষিণ এশিয়ায় এমন এক মানসিকতা আছে, যা সন্ত্রাসবাদে ইন্দন দেয়। যে মানসিকতা বাধা দেয় গোটা এলাকার উন্নয়নে। ভারত ও বাংলাদেশ, দুই দেশকেই এর শিকার হতে হয়েছে’।

পরমাণু শক্তি নিয়ে সহযোগিতার জন্য বেশ কয়েককটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে দু’দেশের মধ্যে। একটি সমঝোতা স্মারক হচ্ছে দুদেশের সীমান্তে যে হাটগুলো বসে সে সংক্রান্ত।

০৯/০৪/২০১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি