
পূর্বাশা ডেস্ক:
১৯৫০ সালে মাত্র ৫০ হাজার মুসলমান হজ পালন করেছিলেন। এর ১৫ বছর পর ৩ লাখ মুসলমান হজ পালন করেন, আর ২০০৯ সালের পর থেকে দেখা যাছে প্রতি বছর বিশ্বের ১৬০টি দেশ থেকে ২৫ লাখ মুসলমান হজ পালন করছেন। হজের সময় দেশটিতে আনুমানিক ২০০ কোটি টাকা খরচ হয়ে থাকে
সৌদি আরবের ভিশন-২০৩০ দেশটিকে সমগ্র বিশ্বের অর্থনীতি পরিবর্তনের এ সময়ে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকেই ধাবিত করছে। কিন্তু এমন সম্ভাবনাকে পরিপূর্ণ করতে দেশটির পবিত্র শহর মক্কায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, যা ভিশন-২০৩০ এর জন্য অপরিহার্য। এক্ষেত্রে দেশটিকে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কেন্দ্রভূমিতে পরিণত করার জন্য এবং দেশটিকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পুরো দুনিয়ার প্রবেশদ্বারে রূপান্তরিত করতে সৌদি আরব যে রোডম্যাপ তৈরি করেছে, তার মূলে প্রতি বছর হজ পালন করার বিষয়টি কাজ করছে। অন্যদিকে মক্কাকে ঘিরে যৌক্তিকভাবেই উচ্চাকাক্সক্ষী হয়ে আরও অনেক ক্ষেত্র তৈরি করা যায়, কারণ সাধারণভাবেই এমন সম্ভাবনাগুলো খুবই বাস্তব ও সময়ের সঙ্গে তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বের মুসলমানদের অবস্থান জনসংখ্যা ও সম্পদের দিক থেকে বৃদ্ধি পাওয়ায় প্রতি বছর হজ এবং ওমরা পালনকে কেন্দ্র করে দেশটির শিল্প খাত দিন দিন আরও সমৃদ্ধ হয়ে উঠছে। সত্যিকার অর্থেই এ প্রবৃদ্ধি সূচক উল্লেখ করার মতো, যেমন ১৯৫০ সালে মাত্র ৫০ হাজার মুসলমান হজ পালন করেছিলেন। এর ১৫ বছর পর ৩ লাখ মুসলমান হজ পালন করেন, আর ২০০৯ সালের পর থেকে দেখা যাছে প্রতি বছর বিশ্বের ১৬০টি দেশ থেকে ২৫ লাখ মুসলমান হজ পালন করছেন। হজের সময় দেশটিতে আনুমানিক ২০০ কোটি টাকা খরচ হয়ে থাকে। এ খরচের অনুপাতের মধ্যে প্রতি বছর বাড়তে থাকা বিদেশি ওমরা আদায়কারীদের খরচ অন্তর্ভুক্ত নয়। দেশটিতে ওমরা আদায়কারীদের সংখ্যাও গেল দশকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে তা ৮০ লাখে পৌঁছেছে, ওমরা আদায়কারীদের সংখ্যা দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে।
প্রতি বছর হজ পালনে মক্কায় হজ পালনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন জরুরি হয়ে পড়েছে শহরটির অবকাঠামোকে পুনর্গঠন করার এবং হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করার। এখানে গোপন করার মতো কিছু নেই; কিন্তু এ সম্ভাবনার গভীরে গিয়ে কাজ করতে হবে।
ভিশন-২০৩০ এর প্রণোদনায় মক্কা শুধু মুসলিম বিশ্বের আধ্যাত্মিক রাজধানীতেই পরিণত হবে না, বরং সব জাতীয়তার মুসলমানদের কাছে পবিত্রতম শহর হিসেবেই গণ্য হবে। আর মক্কা সত্যিকার অর্থেই সম্ভাবনা রাখে সমগ্র মুসলিম বিশ্বের বাণিজ্যিক, ব্যবসায়িক ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দুর অঞ্চলে রূপান্তরিত হওয়ার। এছাড়া বিশ্বে আর কোনো শহর নেই, যেখানে সব শাখা ও জাতীয়তার মুসলমানদের এমন গভীর মনোযোগ আছে। তাই হজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন বৃহৎ গ-িতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের বিষয়টি নতুনরূপে ভাবা দরকার। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, মুসলমান উৎপাদক ও ভোক্তাদের এ বিরাট অংশটি সেখানে মূলত আধ্যাত্মিক প্রশান্তির জন্যই উপস্থিত হয়। ফলে দুইটি মাধ্যমেই সেখানে সব অংশগ্রহণকারীর উপকার নিশ্চিত করতে হবে। ইসলামী ঐতিহ্য সবসময়ই সঠিক ও নৈতিক মানদ-ে ব্যবসা-বাণিজ্য কর্মকা-কে উৎসাহিত করেছে, যা কিনা একজন মানুষের ধর্মীয় মূল্যবোধের আলোকে যাবতীয় কর্মকা-েরও সহায়ক। আর এরই সঙ্গে ভিশন-২০৩০ পরামর্শ দিচ্ছে মক্কাকে ফের বিন্যস্ত করে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে রূপান্তরিত করতে।
এ পরিকল্পনায় ভিশন-২০৩০ প্রতিশ্রুতি দিচ্ছে গণপরিবহন, পর্যটকদের সুবিধা, তাদের থাকার ব্যবস্থা এবং হজযাত্রীদের যেসব সেবা প্রদান করা হয়, তাতে আরও অধিক বিনিয়োগ করতে। এদিকে শীর্ষস্থানীয় নির্মাণ সংস্থা জাবাল ওমর এরই মধ্যে অধিকসংখ্যক হজযাত্রীর থাকার ব্যবস্থা করতে একাধিক হোটেল কমপ্লেক্স নির্মাণ করছে। তারা আবাসন খাতে সর্বোচ্চ মানের সেবা দিতে লন্ডনভিত্তিক ডিজাইন ফার্ম ফস্টার অ্যান্ড পার্টনারসদের সঙ্গে নতুন অংশীদারিত্বের ভিত্তিতেও কাজ করছে।
এমন চলতি কার্যক্রমের মধ্যে বৃহৎ পরিসরে আন্তঃমুসলিম বিনিয়োগ ও ব্যবসাকে সহজ করতে মক্কাভিত্তিক নতুন প্রতিষ্ঠান নির্মাণ করা দরকার। সেসঙ্গে দেশটির উচ্চাকাক্সক্ষা অনুযায়ী নতুন শিল্প ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গেও এর সমন্বয় করা প্রয়োজন, যা নতুন জাদুঘর নির্মাণের মাধ্যমে অঞ্চলটির স্বতন্ত্র আরব ও ইসলামী সংস্কৃতিকে তুলে ধরবে। যার উদ্দেশ্য হবে মক্কাকে সম্পূর্ণভাবে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক ও বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত করা। এক্ষেত্রে দীর্ঘস্থায়ী অভিজ্ঞতার আলোকে জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বিশ্বব্যাপী মুসলিম কোম্পানি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করতে পারে।
অন্যদিকে ওআইসির মাধ্যমে পুরো বিশ্বের মুসলমানদের মধ্যে যে নেটওয়ার্কটি রয়েছে, তাকে কাজে লাগিয়ে নতুন অংশীদারিত্বের ভিত্তিতে মক্কাকে আধুনিক ও বাণিজ্যিক পবিত্র শহরে রূপান্তরিত করা যেতে পারে। তাছাড়া পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে বৃদ্ধি করে অন্যান্য গুরুত্বপূর্ণ মুসলিমপ্রধান শহরগুলোতে ব্যবসা পরিচালনা করতে পারে। তবে এক্ষেত্রে আইনগত প্রক্রিয়ায় সৌদি আরবকে উদ্যোগী হয়ে আমদানিনির্ভর বাণিজ্যে সহজ শর্তে কর সুবিধার বিষয়টি দেখতে হবে। অন্যদিকে তেলের ক্ষেত্রে অখ- অবস্থান থেকে মক্কা ভিশনে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে বর্তমান প্রজেক্টগুলো অব্যাহত রাখার পাশাপাশি অঞ্চলটির তেলের নিজস্ব সংগ্রহ যেন ২০২৪ সালে দ্বিগুণ হয়।
সৌদি আরবের যে সুযোগ আছে, তা অন্য দেশগুলোর নেই অথবা কখনও সম্ভবও হবে না। মক্কাকে ২০০ কোটি মানুষের পবিত্র শহরে রূপান্তরিত করতে পারলে তা মুসলমানদের অর্থনৈতিক শক্তি ও সাংস্কৃতিক পুনর্জাগরণের ক্ষেত্রে নতুন আন্দোলন হিসেবেই গণ্য হবে।
পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/রুমকী

























































