
পূর্বাশা ডেস্ক:
মৌলবি ফতোয়ার প্রতিবাদে এবার টুইটারে আজান পোস্ট করে সঙ্গীত শিল্পী সোনু নিগম লিখলেন সুপ্রভাত ভারত। দিন কয়েক আগেই ভোরের আজানের বিরক্তি প্রকাশ করে সোনু টুইটারে লিখেছিলেন, অমুসলিম হয়েও ঘুম ভাঙে আজানে। বলপূর্বক এই ধরনের ধর্মাচারণ বন্ধ হওয়া উচিত। সেই সঙ্গে একে গু-াগিরি বলেও দাবি করেছিলেন তিনি। তারপরেই সমালোচনার ঝড় ওঠে। তাঁকে মুসলিম বিরোধী আখ্যা দেওয়া হয়। কলকাতার মৌলবি তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে বলেন, সোনুর মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে যে ঘোরাতে পারবেন তাঁকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
পরে সাংবাদিক বৈঠক করে সোনু বলেন, কোনও ধর্মের বিরোধী তিনি নন। আজানের বিরোধিতা তিনি করেননি। আজানে মাইক ব্যবহারের বিরোধিতা করেছেন। মৌলবি ফতোয়ার প্রতিবাদে নিজের মাথাও মুড়িয়ে ছিলেন তিনি। এবার আজান পোস্ট করে দিলেন সোনু।
২৩/০৪/ ২০১৭/চৈতি।

























































