শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আলিয়াকে ছেড়ে শাহরুখের মেয়ের সাথে সিদ্ধার্থ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃহস্পতিবার রাতে বলিউডের পরিচালক করণ জোহরের বাড়ির সামনে দেখা গেল সুহানাকে।  তাও আবার সুহানা একা নয়, সঙ্গে ছিল বলিউডে উঠতি হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রাকে।  তবে তারা ঠিক কী কারণে করণ জোহরের বাড়িতে গিয়েছিলেন তা জানা ‌যায় নি।  তার ওপর সিদ্ধার্থের সঙ্গে একসঙ্গে সুহানার করণের বাড়িতে ‌যাওয়া নিয়েও নানান গুঞ্জন শুরু হয়েছে।  কারণ সিদ্ধার্থের সঙ্গে আলিয়ার সম্পর্কে কথা গোটা বলিউড জানে।  তবে হঠাৎ সিদ্ধার্থ, সুহানার সঙ্গে কী করছেন তা নিয়েও অনেকের মনে কৌতুহল তৈরি হয়েছে।

মেয়ে সুহানাও ‌যে ভবিষ্যৎ-এ অভিনয় জগতেই পা রাখতে আগ্রহী  সেকথা শাহরুখ নিজেই জানিয়েছিলেন।  তখন থেকেই গোটা বলিউড সুহানার বড় পর্দায় আশার অপেক্ষায় রয়েছে।    কিং খানের পুত্র আরিয়ানকে নিয়ে ‌যতটা না কৌতুহল, তার থেকে বেশি আগ্রহ রয়েছে বলিউডে শাহরুখ কন্যা সুহানার বলিউড ‌যাত্রা নিয়ে।

তবে সিদ্ধার্থ-সুহানার করণের বাড়ি ‌যাওয়া কি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ, নাকি করণের ধর্মা প্রোডাকশনের কোনও ফিল্মে সিদ্ধার্থ-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছে সুহানা তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।  সাধারণ বহু খ্যতনামা নায়িকারই বলিউ‌ড ‌যাত্রা শুরু হয়েছে করণের হাত ধরে।  আলিয়া ভাট, ‌যিনি কিনা এই মুহুর্তে বলিউডের অন্যতম চর্চিত হিরোইন সেই আলিয়া থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান সকলকেই ব্রেক দিয়েছিলেন করণ।

সম্প্রতি, বলিউডে জোর খবর, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, সইফ কন্যা সারা আলি খানকে দেখা ‌যেতে চলেছে করণের ফিল্মে।  শাহরুখ পুত্র আরিয়ানও নাকি শ্রীঘ্রই বলিউডে পা রাখবে।  তাহলে সুহানাই বা বাকি থাকে কেন? তবে সুহানা বয়সটা বড়ই কম।  তাই শাহরুখ ‌চান সুহানা আগে পড়া শোনা শেষ করুক।  তবে সুহানার ঝোঁক ‌যে বরাবরই অভিনয়ের দিকে তা কিং খান জানিয়েছিলেন।  কিছুদিন আগেই স্কুলের এক নাটকে সুহানার অসাধারণ অভিনয় সকলের নজর কেড়েছিল।  তবে আর দেরি কেন?

২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি