শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাবিব ভক্তকে নিয়ে ডিনার করবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে জনপ্রিয় সংগীত তারকা হাবিবের নতুন গান ‘ঘুম’র মিউজিক ভিডিও। আর এরই মধ্যে ঘুমের ভিডিও প্রচারের জন্য তিনি নিয়েছেন নতুন এক উদ্যোগ।

হাবিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও দিয়ে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘ তোমার চোখের ঘুম কে এবং কেন? কমেন্টে জানিয়ে দেন আমাকে। আর জিতে নাও আমার পক্ষ থেকে আকর্ষণীয় ডিনার দ্য কফি বিন এন্ড টি লিফ, বাংলাদেশ। ’ অর্থাৎ ফেসবুকে সেরা মন্তব্যকারীকে নিয়ে ডিনার করবেন হাবিব।

ঊল্লেখ্য, ‘ঘুম’ মিউজিক ভিডিওতে হাবিবের গানের মডেল মিথিলা। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এর আগে বৈশাখে হাবিবের এই ‘ঘুম’ গানটি প্রকাশ হওয়ার কথা থাকলেও সাময়িক কারণে তা হয়নি। তবে শিগগির ‘ঘুম’ গানটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি