শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশু খাদ্য পণ্যে ৭৫ শতাংশ আর্সেনিকের উপস্থিতি : গবেষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

 বর্তমানে সবধরনের খাবার পণ্যেই কমবেশি আর্সেনিক  রয়েছে। কিন্তু গবেষণায় জানা গেছে, শিশুদের জন্য সারা পৃথিবীব্যপি প্রচলিত যেসব খাদ্যপণ্য বাজারে রয়েছে সেগুলোতে প্রায় ৭৫ শতাংশ আর্সেনিকের উপস্থিতি রয়েছে। কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের গ্লোবাল ফুড সিকিউরিটি ইনস্টিটিউশনের গবেষকরা তাদের গবেষণার মাধ্যমে এই তথ্য জানান।

গবেষকরা জানান, সেরিলাক ও রাইস ফুডে আর্সেনিকের পরিমাণ বেশি বলে এসব খাদ্য বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। বাচ্চাদের এইসব খাদ্য দ্রব্য খাওয়ালে তাদের হৃৎপিন্ডে সমস্যা হতে পারে। কম বয়সে বিভিন্ন শারীরিক সমস্যা ছাড়াও ডায়াবেটিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

জানুয়ারি ২০১৬-তে ইউরোপীয় ইউনিয়ন খাদ্যদ্রব্যে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধির বিষয়ে গবেষণা চালিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করে। কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যক্ষ এন্ডি মেহার্গ বলেন, প্রথমে আমরা খাদ্যে আর্সেনিকের উপস্থিতি ও এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে গবেষণা করি। পরবর্তীতে আমরা বাচ্চাদের খাদ্য দ্রব্যে আর্সেনিকের পরিমাণ নিয়ে গবেষণা করি। তিনি আরো জানান, অন্যান্য খাদ্য থেকে বাচ্চাদের খাদ্যে ১০ গুণ বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে। যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

পূর্বাশানিউজ/০৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি