শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলা কমিটির উদ্যেগে খেলাঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
গতকাল মহেশাঙ্গনে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করেছে  কুমিল্লা জেলা কমিটি। বিকাল ৪টায় বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কাজী আহমেদ ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি তাপস কুমার রায়, সাধারণ সম্পাদক দীলিপ কুমার চন্দ, উৎস খেলাঘর আসর এর সভাপতি উত্তম বহ্নি সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলকলি খেলাঘর আসরের সভাপতি কমল চন্দ খোকন, সাংগঠনিক সম্পাদক সাদবিন ইউসুফ, দোয়েল খেলাঘর আসরের সহ-সভাপতি শাহজালাল সাজু, সদস্য মিনজুমা নেওয়াজ, কাজী নাজিবা নাজুলা নেওয়াজ, উৎস খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজিব চক্রবর্তী সহ খেলাঘরের ভাইবোন ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল্লাহ আল-মাহবুব শিশির। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন দেবোত্তম বহ্নি সেন, উৎস দত্ত ওম, তানিষা, অভিময় দেব, মালবিকা দে, বিথী রাণী দাস ও অধ্যাপিকা মল্লিকা রাণী দে।  নৃত্য পরিবেশন করে বিথী, তানিষা, তিথী,প্রতিক্ষা, দীপ, অদ্রীতা, তাথৈ। আবৃত্তি করেন শিপন হোসেন মানব।

পূর্বাশানিউজ/০৬-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি