শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিভাগ হচ্ছে ফরিদপুর; তিন মাসের মধ্যে প্রথম সিটি নির্বাচন


বিভাগ হচ্ছে ফরিদপুর; তিন মাসের মধ্যে প্রথম সিটি নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর জেলা বিভাগে উন্নিত হবে। এবং তিন মাসের মধ্যে ফরিদপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ করা হবে। সর্বশেষ প্রধানমন্ত্রী বলেছেন, ‘পদ্মা’ নামে হবে ফরিদপুর বিভাগ। বিভাগ বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন করা হচ্ছে। এর জন্য পৌরসভার বর্তমান আয়তন বাড়িয়ে চার গুণ করা হয়েছে। কাল সোমবার দুপুরে নিকারের সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় এ প্রস্তাব পাস করা হলে দ্রুত গেজেট হবে এবং আগামী তিন মাসের মধ্যে ফরিদপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

07 May, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি