
পূর্বাশা ডেস্ক:
রাজধানীতে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার (৮ মে) দিবাগত রাতে মিরপুর ও মঙ্গলবার (৯ মে) সকালে ওয়ারিতে ওই দুই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবুল খায়ের (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে মাজার রোডের দারুসসালামের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, ওয়ারিতে শারমিন নামের এক পথচারীকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শারমিনের পরিচয় সম্বন্ধে এখনো কিছুই নিশ্চিত হওয়া যায়নি।
পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি






















































