শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে মার্কিন দূতাবাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭


পূর্বাশা  ডেস্ক:

বৌদ্ধ পূর্ণিমা ও শব-ই-বরাত উপলক্ষে আগামী ১০ (বুধবার) ও ১১ (বৃহস্পতিবার) মে বন্ধ থাকবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এতে বলা হয়, বৌদ্ধ পূর্ণিমা ও শব-ই-বরাত বাংলাদেশের দুটি সরকারি ছুটির দিন। তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।

০৯ মে ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি