শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্তানদের অশ্লীল ছবি আদান-প্রদানে অভিভাবকদের সচেতন করতে অ্যাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আপনার সন্তানের স্মার্টফোনের ব্যবহার নিয়ে আপনি কি খুব বেশি চিন্তিত? বিশেষ করে এই ফোনের সাহায্যে অশ্লীল ছবি চালাচালির ব্যাপারে অভিভাবকদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছে একটি কোম্পানি। যারা এমন একটি অ্যাপ তৈরি করেছে যার সাহায্যে বোঝা যাবে কখন আপনার সন্তান অন্য কারো কাছ থেকে ফোনে অশ্লীল ছবি রিসিভ করছে বা অন্য কাউকে এ ধরনের ছবি পাঠাচ্ছে।

এই অ্যাপটির নাম দেয়া হয়েছে গ্যালারি গার্ডিয়ান। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা কোন ছবির অশ্লীলতাকে চিহ্নিত করতে পারে।

কোন শিশু যখন তার মোবাইল ফোনে নগ্ন ছবি সেভ করবে তখনই সে সাথে সাথে অভিভাবকের ফোনে বসানো অ্যাপের সাহায্যে তাকে এ বিষয়ে সতর্ক করে দেবে।

ইপো টেকনোলোজিস্ট নামের একটি কোম্পানি এই অ্যাপটি উদ্ভাবন করেছে।

কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? এই বিষয়ে কথা বলেন কোম্পানির প্রতিষ্ঠাতা ডেনিয়েল স্ক্রুনোচকি। তিনি বলেন, এটা খুবই সহজ। যেসব ছবি রিসিভ করবে বা পাঠাবে এই অ্যাপ প্রথমে যাচাই করে দেখবে সেসব ছবিতে কোন মানুষ আছে কিনা। এটা করার পর অ্যাপটি দেখবে ঐ ছবিতে কি ধরনের ত্বক দেখা যায়, কতটুকু দেখা যায়। ছবিতে যত বেশি ত্বক দেখা যাবে অ্যাপের এ্যালগরিদম তত বেশি কাজ করবে। এই অ্যালগরিদমের সাহায্যেই ধারণ করা হবে সন্দেহজনক ছবিটির বিষয়বস্তু।

বিভিন্ন রকমের ছবি রিসিভ করে এবং পাঠিয়ে এই অ্যাপটি পরীক্ষা করে দেখেছে বিবিসি। এ সময় দেখা গেছে এই অ্যাপটি একটি ছবিকে ধরতে পারেনি। ছবিটি হচ্ছে পুরো পোশাক পরিহিত একটি মিরর সেলফি। অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবি। কিন্তু সেখানে শরীরের বিশেষ একটি অংশ খোলা ছিল। তার মানে এই এই অ্যাপরে মধ্যে এমন কিছু ফাঁক রয়ে গেছে যার মধ্য দিয়ে নগ্ন ছবি বেরিয়ে পড়তে পারে।

ডেনিয়েল স্ক্রুনোচকি আরও বলেন, এই অ্যাপটি যাতে শরীরের যৌনাঙ্গ সনাক্ত করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এই কাজের জন্য যন্ত্রটিকে তৈরি করা কখনও কখনও খুব কঠিন একটি কাজ। এই কাজটি করতে স্মার্টফোনে অ্যালগরিদম তৈরি করাই হচ্ছে এখনকার চ্যালেঞ্জ। তবে আশার কথা হল প্রতি দিনই অ্যালগরিদমের উন্নতি হচ্ছে। প্রতিনিয়তই এটি নতুন নতুন জিনিস শিখছে। এখনই এই অ্যাপটা যা করতে পারছে সেটা দারুণ ঘটনা।

শুধু যে নগ্ন ছবিকে ঠিকমত ধরতে পারেনি সেটাই নয়, এই অ্যাপটি ভূল করে অন্য একটি ছবিকে নগ্ন ছবি বলে চিহ্নিত করেছে। ঐ ছবিটিতে একদল শিশু সমুদ্র সৈকতে খালি গায়ে খেলা করছিল। এই ধরনের ঘটনা অভিভাবকদের বিরক্ত করতে পারে?

এর উত্তরে ডেনিয়েল স্ক্রুনোচকি বলেন, একজন অভিভাবক হিসাবে আমি এই ধরনের সতর্ক বার্তা পেলে খুশিই হব। কারণ এর সাহায্যে আমি জানতে পারব তারা আসলে স্মার্টফোনে কি ধরনের ছবি চালাচালি করছে।

২৩/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি