শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মজাদার ‘রাজভোগ’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন মজাদার রাজভোগ। জেনে নিন কিভাবে তৈরি করবেন।

প্রথমে ছানা তৈরি

উপকরণ :
– ১ কেজি দুধ (ছানা তৈরির জন্য), আধা কাপ ভিনেগার, আধা কাপ পানি।

পদ্ধতি :
– পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে আলাদা করে রাখুন
– দুধ চুলায় জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিয়ে এতে ভিনেগার মেশানো পানি দিয়ে দিন।
– ছানা হয়ে গেলে তা ছেঁকে পানি ঝরতে রেখে দিন।

এরপর মাওয়া তৈরি

উপকরণ :
– আধা কাপ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ মিহি চিনি, ১ টেবিল চামচ ঘি, ১ চা চামচ গোলাপ জল।

পদ্ধতি :
– একটি পাত্রে সবকটি উপকরণ মিশিয়ে নিন।
– এবার একটি চালনি দিয়ে বড় বড় করে দানা তৈরি করে চেলে মাওয়া তৈরি করুন।

উপকরণ :
– ৩ টেবিল চামচ মাওয়া
– আধা চা চামচ এলাচ গুঁড়ো
– সামান্য গোলাপজল
পদ্ধতি :
– সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নিন ভালো করে এবং পুর তৈরি করে ফেলুন।

শিরা তৈরি

উপকরণ :
– ৪ কাপ চিনি, ৪ কাপ পানি, সামান্য জাফরান।

পদ্ধতি :
– একটি প্যানে চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা শিরা তৈরি করে নিতে হবে
– এবার শিরা একটি পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিয়ে জাফরান দিন। শিরা পাতলাই থাকবে।

রাজভোগ তৈরি

উপকরণ :
১ কাপ ছানা, ১ চা চামচ ময়দা, ১ চা চামচ সুজি।

পদ্ধতি :
– প্রথমে খুব ভালো করে ছানা মেখে নিয়ে এতে ময়দা ও সুজি দিয়ে আবার মথে নিন।
– ছানার মিশ্রণ ১২/১৪ টি সমান ভাগে ভাগ করে নিয়ে হাতে গোল বলের মতো তৈরি করে ভেতরে মাওয়ার পুর দিয়ে দিন। লক্ষ্য রাখবেন পুর যেন ভেতর থেকে বের না হয়ে যায়।
– এরপর পাতলা চিনির শিরা জ্বাল দেয়া অবস্থায় এতে ছানার বলগুলো দিয়ে দিন।
– এরপর ছানার বল দিয়ে বেশি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিতে থাকুন।
– আবার ওপর থেকে এক কাপ গরম পানি হালকা করে ছেড়ে দিয়ে আবারও ৫ মিনিট ছানার বল ও শিরা জ্বাল দিতে থাকুন।
– ছানার বলগুলো ফুলে প্রায় দ্বিগুণ হলে বুঝবেন আপনার রাজভোগ তৈরি। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিন।
– ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার মিষ্টি ‘রাজভোগ’।

এখন আর দোকানে নয় বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার রাজভোগ।

পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/রুমকী

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি