
মণিরত্নমের সঙ্গে ১৯৯৭-এ পলিটিক্যাল ড্রামা ‘ইরুভার’-এ প্রথম অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সে সময় সুপারস্টার মোহনলালের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এবার ফের মণিরত্নমের ছবিতে কাজ করবেন ঐশ্বর্য। এ ছবিতে দক্ষিণ ভারতের তারকা অভিনেতা রাম চরণের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতে দেখা যাবে নায়িকাকে। মণিরত্নম তার পরের ছবির জন্য মাস কয়েক আগেই রাম চরণের সঙ্গে কথা বলেছিলেন। এবার সেই প্রজেক্ট নিয়ে ঐশ্বর্যের সঙ্গেও আলোচনা সেরেছেন পরিচালক। পাকাপাকিভাবে এ ছবিতে কাজ করার জন্য রাজি হয়েছেন এ অভিনেত্রী। চিত্রনাট্যও তার বেশ মনে ধরেছে। এই ছবিতে রাম চরণকে একেবারে নতুন লুকে দেখবেন দর্শক। ২০১০-এ ‘রাবণ’-এ শেষ বার মণিরত্নমের সঙ্গে কাজ করেছিলেন ঐশ্বর্য। সে ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিষেক। আর এবার মণিরতœমের এ নতুন ছবিতে ঐশ্বর্য-রাম চরণ জুটিকে দেখতে পাবেন।
পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী

























































