রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাহুবলীর পর আসছে চেঙ্গিস খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাহুবলী দেখে অনুপ্রাণিত পরিচালক আকবর খান এবার চেঙ্গিস খানকে বড় পর্দায় আনতে যাচ্ছেন। এজন্য ভারত তো বটেই, হলিউড, চীন এমনকি তুরস্ক থেকেও অভিনেতা-অভিনেত্রী আনতে চলেছেন তিনি।

আকবর খান প্রাক্তণ অভিনেতা, এখন পরিচালনা করেন। তিনি বর্ষীয়ান দুই অভিনেতা ফিরোজ ও সঞ্জয় খানের ছোট ভাই। তবে হিন্দিতে নয়, তার ছবি হবে ইংরেজিতে।

আকবর জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে তার চেঙ্গিস খানের গল্প-চিত্রনাট্য সব লেখা সারা। এবার বাহুবলীর সাফল্য দেখে ছবিটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি জানান, অক্টোবরের মধ্যে বিদেশের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চুক্তি হবে। জানুয়ারি থেকে মঙ্গোলিয়ায় শুরু হবে শুটিং।

কিন্তু এত চরিত্র থাকতে চেঙ্গিস কেন? আকবর বলেন, ‘চেঙ্গিস চরিত্রে নানা বর্ণময় দিক রয়েছে। আন্তর্জাতিক আইকন এই শাসক ঘোরতর রোমান্টিকও ছিলেন। সেই সব অজানা বিষয়গুলোকে তুলে ধরা হবে ছবিতে।’

এবিপি আনন্দ পত্রিকা জানায়, এর আগে চেঙ্গিসকে নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় বহু কাজ হয়েছে। চীনা, রুশরা অনেকগুলো ডকু-ফিচার করেছেন, এমনকি ছবি হয়েছে হলিউডে।

প্রবাদপ্রতিম অভিনেতা ওমর শরিফ চেঙ্গিসের চরিত্রে অভিনয় করেন। অতএব এবার বলিউডের পালা।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি