বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইফতারে লটকন রাখতে পারেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭


পূর্বাশা ডেস্ক:
থেকে থেকে বৃষ্টি হলেও গরম কিন্তু খুব একটা কমেনি। দিনের দৈর্ঘ্যও এখন প্রায় সর্বোচ্চ।

তাই দীর্ঘ সংযমের পর ইফতারে চাই পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজাপোড়া বাদ দিয়ে ফলমূলে মনোযোগী হওয়া উচিত। তাই রমজানজুড়ে পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে বিভিন্ন ফলের পুষ্টিগুণ। আজ থাকছে সবার পরিচিত ফল লটকন।

ভিটামিন সি : লটকনে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন তিন থেকে চারটি লটকন খেলে শরীরের ভিটামিন ‘সি’ নিয়ে আর চিন্তা করতে হবে না। ভিটামিন ‘সি’ ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। এ ছাড়া চর্মরোগ প্রতিরোধেও দারুণ কার্যকর।

দেহের সুস্থতায় : লটকনে আছে অ্যামাইনো এসিড ও এনজাইম, যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় সহায়তা করে। এ ছাড়া রয়েছে নানা রকম পুষ্টি উপাদান, যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মুখের রুচি বাড়াতেও খেতে পারেন এই ফল।

খনিজ উপাদান : লটকনে শরীরের জন্য প্রয়োজনীয় নানা খনিজ উপাদান রয়েছে। এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য। এসব উপাদান শরীর সুস্থ রাখে। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯ গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে।

আয়রন ও ভিটামিন বি : রক্তের সুস্থতা ও হাড়ের জন্য বিশেষ উপকারী উপাদান হলো আয়রন। লটকনে পর্যাপ্ত এ উপাদান পাওয়া যাবে। আছে ভিটামিন ‘বি-১’ ও ‘বি-২’।

মানসিক অবসাদ : এই ফল মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে। এ ছাড়া অস্বস্তি দূর করতে কিংবা বমি দূর করতেও এ ফল ব্যাপক প্রশংসনীয়।

সতর্কতা : মাত্রাতিরিক্ত লটকন খাওয়া উচিত নয়। এতে করে ক্ষুধামান্দর মতো বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

২০ জুন, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি