স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলায় আলকাছ মিয়া (৫০) নামের এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২৩ জুন) রাত ১২ টায় সদরের বিবিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া ঘাতককের পরিচয় জানায়নি পুলিশ।
নিহত আলকাছ মিয়া কুমিল্লা সদরের পাথুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, যাত্রী নিয়ে বিবিরবাজার থেকে আসার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ২ ঘাতককে আটক করা হয়েছে।
পূর্বাশানিউজ/২৪-জুন,২০১৭/ফারজানা

















































