শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

কুমিল্লা মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র এক মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী মেয়েকে(২৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা।

ধর্ষনের অভিযোগে ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লার আদালতে একটি মামলা করেন।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার ডালপার গ্রামের হতদরিদ্র মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী মেয়েকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে একই গ্রামের মৃত আনু মিয়ার ছেলে প্রতারক জানু মিয়া(৪৫) শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এত করে মেয়েটির শারীরিক পরির্বতন শুরু হলে পরিবারের লোকজন তাকে ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তার তাকে ৫ মাসের অন্ত:সত্ত্বা কথা বলে। পরে মেয়েকে জিজ্ঞাসাবাদে জানা যা, জানু মিয়া তাকে ধর্ষন করে। এতে মেয়েটির পরিবারর অন্তঃসত্ত্বা মেয়েটিকে জানু মিয়াকে বিয়ের জন্য চাপ দেয়া হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসার কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ও পরিবারটিকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে ধর্ষক। এমতা অবস্থায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি বাঙ্গরা বাজার থানাকে এজাহারভূক্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে মামলা এজাহারভূক্ত করা হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি