
পূর্বাশা ডেস্ক:
গত ১০ মাসে বিচারবহির্ভুত হত্যাকা- হয়েছে ১১৮টি, ক্রসফায়ারে মৃত্যু হয়েছে ১৩৭ জনের, গুমের শিকার হয়েছে ৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৬৯৭ জন নারী ও শিশু। এর প্রত্যেকটির অপকর্মের পেছনে সরকারদলীয় লোকজন জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ আয়োজিত এই গোলটেবিল বৈঠকের তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে তারা অসাম্প্রদায়িক দল। কিন্তু তাদের আমলে সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতন করা হয়। এ সময় তিনি ধর্ষণ, হত্যা ও নিখোঁজের পরিসংখ্যান দেন।
‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ : শংকিত নাগরিক সমাজ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির (ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।
১৫/০৭/২০১৭/ Choity.






















































