রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিরক্তিকর স্বামী শহিদ কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড অভিনেতা শহিদ কাপুর। বিয়ে করেছেন মিরা রাজপুতকে। মিশা নামে তাদের একটি মেয়েও রয়েছে। স্ত্রী কন্যা নিয়ে বেশ সুখেই কাটছে তার সংসার।

কিন্তু স্বামী হিসেবে শহিদ নাকি খুবই বিরক্তির। এমনটাই মনে করেন তার স্ত্রী মিরা। সম্প্রতি ‘আইফা’ অ্যাওয়ার্ডের গ্রিন কার্পেটে এ কথা জানান শহিদ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে শহিদ বলেন, ‌‘আমার স্ত্রী মনে করে আমি খুবই বিরক্তিকর স্বামী কারণ গত তিনদিন আমি শুধু কাজই করেছি। সে বলে, ‘তুমি এত দূর এসেছ কিন্তু তোমার কোনো সময় নেই।’ কিন্তু তাকে বলেছি, আইফা শেষ হলেই আমরা কয়েকদিন সময় পাব। সে মিশাকে দেখাশোনা করছে, যেন আমি ঠিকঠাক কাজ করতে পারি। আশা করছি, সামনের দিনগুলোতে আমরা ভালো সময় কাটাতে পারব।’

মেয়ের সঙ্গে কীভাবে সময় কাটছে তা জানাতে গিয়ে মিরা বলেন, ‘আমি মিশাকে নিউইয়র্ক শহর ঘুরে দেখাচ্ছি। তাকে সেন্ট্রাল ও পার্ক ও জাদুঘর দেখাচ্ছি। শহিদও কয়েকবার আমাদের সঙ্গে ছিল।’

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইফা অ্যাওয়ার্ডের মূল আসর। এতে উড়তা পাঞ্জাব সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শহিদ কাপুর। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। সেরা সিনেমা নির্বাচিত হয়েছেন সোনম কাপুর অভিনীত নীরজা। পিঙ্ক সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অনিরুদ্ধ রয় চৌধুরী।

পূর্বাশানিউজ/১৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি