
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ আগস্ট ধার্য করেছে আদালত।
রবিবার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল। এদিন মেয়র সাক্কু অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি।
শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক সেলিমা বেগম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৩ আগস্ট ঠিক করেছেন।
২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকার রমনা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক শাহীন আরা মমতাজ।
জুলাই ২০১৭/রুমকী

















































