মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে মাছ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৭


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মাছ চুরির অভিযোগে কামাল প্রকাশ ভেন্ডার (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার বাংগড্ডা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কামাল প্রকাশ ভেন্ডার (৩২) উপজেলার বাংগড্ডা গ্রামের মনিরুজামানের ছেলে ।

স্থানীয় সূত্র জানান, বাগড্ডা গ্রামে মাছ চুরির অভিযোগে আকরাম মৎস্য খামারের মালিক ও তার পরিবারের লোকেরা কামালকে পিটিয়ে হত্যা করে।

দুপুরে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ূব জানান, মাছ চুরির বিষয় নিয়ে একটা  হত্যাকান্ড হয়েছে শুনেছি। পরে বিস্তারিত জানাবো।

জুলাই ২৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি