মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মোটরসাইকেল ধাক্কায় যুব সংহতির নেতা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেল চাঁপায় যুবসংহতির উপজেলা সভাপতি শহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সোয়া ১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের রেজিস্ট্রি অফিসের সামনে রিক্সায় উঠার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের মৃত. রসুল আহম্মেদের পুত্র । তিনি চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে কুমিল্লায় প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম (এরশাদ সমর্থিত) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/২৭ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি