মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

বৃহস্পতিবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার রাঙ্গাবউ কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোছলেহ্ উদ্দিন মোছলেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া এমপি ।
অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী। এ ছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ড.আহসানুল আলম কিশোর, দাউদকান্দি উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র‌্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রদক্ষিন করে।

পূর্বাশানিউজ/২৭ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি