বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আয়রনের উৎস ধনেপাতা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শীতের সবজি ও মশলা হিসেবে ধনেপাতা খুবই জনপ্রিয়। এ পাতার রয়েছে অনেক ঔষধি গুণ। হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখা থেকে শুরু করে বিভিন্ন রোগ উপশমে বিশেষ ভূমিকা রাখে ধনেপাতা।

ধনেপাতা বাতের ব্যথা ও মূত্রথলির প্রদাহ রোধে সহায়ক। এটি অন্ত্রের গ্যাস সৃষ্টি থেকে মুক্ত রাখে। শরীরের জন্য ক্ষতিকর চর্বি কমায় ও উপকারী চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়।

ধনেপাতা আয়রনের ভালো উৎস। ধনেপাতা শরীরকে ঠাণ্ডা রাখে। অ্যালার্জি, আমবাত, ফোঁড়া ও চুলকানি হলে ধনেপাতা পেস্ট করে লাগালে ভালো কাজ দেয়।

ধনেপাতায় ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’, ফসফরাস ও ক্লোরিন থাকায় প্রাকৃতিক ব্লিচ হিসেবে এটি খুবই কার্যকর। এছাড়া রূপচর্চার উপাদান হিসেবে ধনেপাতা খুবই উপকারী।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি