মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় সৌদি প্রবাসীর স্ত্রীর ফাঁসিতে ঝুলে আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭


আরিফ আসগরঃ

কুমিল্লার বরুড়া উপজেলায়  সৌদি প্রবাসীর স্ত্রী ইসরাত জাহান (২২)  ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে এ দুঘর্টনা ঘটে।

নিহত ইসরাত জাহান চাদঁপুর জেলার হাজীগঞ্জের বাসিন্দা। তার স্বামী আরিফ মিয়া বর্তমানে সৌদিআরবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামের বাসিন্দা  মো.জাফর মিয়ার ছেলে প্রবাসী মো. আরিফ মিয়ার সাথে গত ২ বছর পূর্বে  ইসরাত জানানের বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর আরিফ মিয়া প্রবাসে চলে যান।  রবিবার দুপুরে  ইসরাত জাহান নিজ ঘরে গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করে। প্রাথমিকভাবে আত্নহত্যার কারন জানা যায়নি। পরে বরুড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, বরুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

৩১ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি