শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে বাসের চাপাঁয় দুই সিএনজি যাত্রী আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭


রকিবুল হাসান রকি/সাকিব আল হেলালঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন মহিলা গুরতর আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়েছে। এসময় এ শিশুটিকে অক্ষত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে।

তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রোববার (৬ আগষ্ট) দুপুর বারটায় লালমাই বিজয়পুরে কুমিল্লা বোগদাদ বাসের চাপাঁয় সিএনজি চালিত অটোরিক্সার দুই মহিলাসহ তাদের সাথে থাকা এক বাচ্চা আহত হয়।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগস্ট ৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি