শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুর মোহাম্মদ তাহেরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় লাকসাম থানা পুলিশ শহরের দৌলতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, লাকসাম পৌরসভা জামাতের সাবেক আমির মাওলানা নুর মোহাম্মদ তাহেরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ নাশকতার ৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া তাকে দৌলতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে ওইদিন বিকেলে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি