শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার কাদঘর এলাকায় বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি ও চৌদ্দগ্রাম আওয়ামীলীগ নেতা বজলুর রশীদ বুলু’র উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় শতাধিক আলেম ওলামা ও এতিম ছাত্রদের নিয়ে কোরআন খতম এবং বঙ্গবন্ধুর পরিবারসহ সকল বীর শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে প্রায় ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাতে চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনসাধারন অংশগ্রহন করেন।
আলোচনা সভায় আ’লীগ নেতা বজলুর রশীদ বুলু বলেন, দেশনেত্রী শেখ হাসিনার পরিবারের উপর সংঘটিত এমন নৃশংস হত্যা পৃথিবীর কোন দেশে ঘটেনি। আমরা দেশনেত্রী শেখ হাসিনার পরিবারের প্রতি শ্রদ্ধা ও নেত্রীর সু-স্বাস্থ্য কামনা করছি।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি