শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা পরিচয় এক যুবক (৩৫) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাত ৭টার দিকে পৌর বাজার এলাকায় ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতনামা যুবক বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা ৭৮৭ নম্বর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কান্তি বড়ুয়া জানান, আমি রেলওয়ে বেংঙ্গল থানার ওসির মাধ্যমে খবর শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

পূর্বাশানিউজ/১৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি