শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


“ডাক দিয়ে যাই” কুমিল্লা সরকারী কলেজের আহবায়ক কমিটি গঠন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৭

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণমূলক সংগঠন “ডাক দিয়ে যাই” কুমিল্লা সরকারী কলেজের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম বেগবান করতে শুক্রবার (১৮ আগস্ট) সকালে কুমিল্লা অঞ্চল কমিটির সদস্যরা মোসাঃ খালেদা ইয়াছমিনকে আহবায়ক, তিহান আহমেদ ও সুমনকে সদস্য সচিব, মোঃ আমিনুল ইসলাম আরিফ, মোঃ তানজিদ হাসান ও মোসাঃ তাসলিমাকে সদস্য করে এই কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল কমিটির সদস্য সাংবাদিক এইচ এম মহিউদ্দিন, মুন্সি সফিকুল ইসলাম, মোসাঃ তামান্না আক্তার,মোঃ রাশেদুর ইসলাম, খোরশেদ আলম প্রমূখ। উক্ত কমিটি কুমিল্লা সরকারী কলেজের নবীন-প্রবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামীতে একটি সুন্দর উপহার দিবেন বলে আশা করছেন অঞ্চল কমিটির নেতৃবৃন্দরা।

এসময় নবাগত আহবায়ক কমিটিকে কুমিল্লা অঞ্চল কমিটির পক্ষে স্বাগত ও শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি