
পূর্বাশা ডেস্ক:
আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
কখন বৃষ্টি হবে, কখন রোদ, তা নিশ্চিত করে বলা যায় না সবসময়ে। সেজেগুজে বের হলেন, হঠাৎ এক পশলা বৃষ্টিতে সব মাখামাখি। মাসকারা, কাজল সব ধুয়ে বিশ্রীভাবে লেপ্টে যায় ত্বকে। ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করলেও বৃষ্টির তোড়ে ধুয়ে যায় অনেক সময়েই। কী করবেন এই বৃষ্টিতে মেকআপ ঠিক রাখতে? জেনে নিন খুব সহজ একটি উপায়।
এর জন্য আপনার অতিরিক্ত কোনো মেকআপ লাগবে না, শুধু জানতে হবে কৌশলটি। প্রথমে আইলাইনার দিয়ে নিন সুন্দর করে। এর ওপরে তার কাছাকাছি কোনো রং যেমন কালো বা গাড় বাদামি রঙের আইশ্যাডো খুব ভালো করে বসিয়ে নিন। এতে যত বৃষ্টিই হোক না কেন, সহজে আইলাইন মুছে যাবে না। আর হ্যাঁ, এই মৌসুমে সাধারণ আই মেকআপের বদলে ওয়াটারপ্রুফ ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ।
২০১৭/মাহি

























































